• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

ফুলবাড়ীতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


FavIcon
Md Abu Sayed
নিউজ প্রকাশের তারিখ : Sep 4, 2026 | সংবাদটি দেখেছেন : 42
ছবির ক্যাপশন : ad728


মোঃ শাহজামাল শাওন, 
​ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:


কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। এই উপলক্ষে উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
​আজ ১লা সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) সকাল ১০:৩০ মিনিটে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। অংশগ্রহণকারীদের মাথায় বিশেষ টুপি এবং হাতে ব্যানার-ফেস্টুন দেখা যায়।
​র্যালী শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বিএনপি-র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
​অনুষ্ঠানে উপজেলা বিএনপির  সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, উপজেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু,বিএনপি নেতা জয়নুল আবেদীন বাবুল, আবুল হোসেন মাস্টার প্রমূখ। 
 স্থানীয় জ্যেষ্ঠ নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র কর্মসূচীটি অত্যন্ত শান্তিপূর্ণ ও শৃঙ্খলার সাথে সম্পন্ন হয়।